Privacy policy
এক নজরে
KlokOne (KlokOne) আপনার business-এর হিসাব রাখার জন্য যতটুকু তথ্য দরকার, শুধু ততটুকু রাখে। আপনার তথ্য আমরা কখনো বিক্রি করি না, আর বিজ্ঞাপনের জন্য কাউকে দিই না।
কোন তথ্য রাখি
- Account: নাম, email, phone নম্বর, business-এর নাম, আর password (একমুখী hash করে — আমরাও দেখতে পাই না)।
- আপনার খাতা: আপনি যা লেখেন — client, dollar কেনা, card, খরচ, invoice, payment, বেতন ইত্যাদি।
- ব্যবহারের log: কে কখন sign in করল, কী বদলাল, IP address আর browser — নিরাপত্তা আর হিসাবের সঠিকতার জন্য।
Facebook / Meta-র তথ্য
আপনি নিজে "Login with Facebook" দিয়ে ad account যুক্ত করলে KlokOne শুধু এগুলো পড়ে:
- আপনার অনুমতি দেওয়া ad account-গুলোর নাম, ID, অবস্থা আর মোট খরচ;
- সেগুলোর campaign-এর নাম, অবস্থা, budget, খরচ আর ফলাফল;
- আপনার Business Manager আর Page-এর নাম, শুধু ad account মেলানোর জন্য।
Facebook-এর login token encrypted করে রাখা হয়, আর শুধু আপনার খাতার কাজে (খরচ আনা, আপনার হুকুমে campaign চালু/বন্ধ বা budget বদল) ব্যবহার হয়। Meta থেকে পাওয়া কোনো তথ্য বিক্রি হয় না, বিজ্ঞাপনের জন্য ব্যবহার হয় না, অন্য কোনো business-কে দেখানো হয় না। যেকোনো সময় Facebook login সরিয়ে দিতে পারেন — নিচের "তথ্য মুছে ফেলা" অংশ দেখুন।
SMS forwarding
আপনি চাইলে wallet-এর phone-এ আমাদের Android app বা কোনো SMS forwarder বসিয়ে bKash, Nagad, Rocket আর bank-এর payment SMS KlokOne-এ পাঠাতে পারেন, যাতে client-এর payment নিজে থেকে মিলে যায়।
- শুধু টাকার SMS (পরিমাণ, TrxID, পাঠানো নম্বর, সময়) রাখা হয়; অন্য SMS ফেলে দেওয়া হয়।
- কোনো invoice-এর সাথে না মেলা SMS ২৪ ঘণ্টা পরে মুছে যায়।
- Forwarding বন্ধ করতে app বা forwarder বন্ধ করুন, অথবা Settings-এ token বদলান।
Payment-এর তথ্য
Card বা mobile banking-এ online payment SSLCommerz-এর page-এ হয়। Card নম্বর, PIN বা OTP আমরা কখনো দেখি না, রাখিও না। আমরা শুধু রাখি কত টাকা, কোন মাধ্যমে, transaction ID আর ফলাফল। bKash/Nagad-এ হাতে পাঠালে আপনি যে নম্বর আর TrxID দেন, সেটুকু।
প্রতিটা business আলাদা
প্রতিটা business-এর হিসাব আলাদা database-এ থাকে। এক business-এর মানুষ অন্য business-এর কিছু দেখতে পায় না। আমাদের support team শুধু আপনি সাহায্য চাইলে, সময়-সীমিত support access দিয়ে ঢোকে, আর প্রতিবার log থাকে।
কাকে তথ্য দিই
- শুধু service চালাতে যাদের লাগে: server hosting, email পাঠানো, SSLCommerz (payment), Meta (আপনার নিজের ad account-এর কাজ), Firebase (app-এর notification)।
- আইন অনুযায়ী বাধ্য হলে, সরকারি কর্তৃপক্ষকে।
- এর বাইরে কাউকে না। তথ্য বিক্রি করা হয় না।
Cookie
Sign in ধরে রাখা, ভাষা আর light/dark পছন্দ মনে রাখার জন্য শুধু দরকারি cookie ব্যবহার হয়। কোনো বিজ্ঞাপন বা tracking cookie নেই।
নিরাপত্তা
সব যোগাযোগ HTTPS-এ। Password hash করা, Facebook token আর গোপন key encrypted। Two-step sign-in চালু করা যায়। প্রতি রাতে backup নেওয়া হয়।
কতদিন রাখি
- Account চালু থাকা পর্যন্ত আপনার খাতা থাকে।
- Account বন্ধ হলেও হিসাব রাখা হয়, যাতে টাকা দিয়ে আবার খুলতে পারেন — যতক্ষণ না আপনি মুছতে বলেন।
- মুছতে বললে ৩০ দিনের মধ্যে মোছা হয়; রাতের backup থেকেও কয়েক দিনের মধ্যে আপনা-আপনি চলে যায়।
- Payment-এর হিসাব আইনের প্রয়োজনে যতদিন রাখা দরকার, ততদিন রাখা হয়।
তথ্য মুছে ফেলা
শিশু
KlokOne ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়, আর আমরা জেনেশুনে তাদের তথ্য রাখি না।
বদল
এই policy বদলালে এই page-এ নতুন তারিখসহ দেওয়া হবে।
যোগাযোগ
- KlokOne
- Email: receipts@klokads.com
KlokOne · ব্যবহারের শর্ত · Privacy policy · Refund policy · তথ্য মুছে ফেলা ·