ব্যবহারের শর্ত
এক নজরে
KlokOne হলো KlokOne-এর একটা online হিসাবের software। Bangladesh-এর ad agency আর booster-রা এখানে ad খরচ, dollar card, client, invoice আর client portal চালান। KlokOne-এ account খুললে বা ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
Account
- Sign-up-এর সময় সঠিক নাম, email আর phone নম্বর দিন।
- Password গোপন রাখা আপনার দায়িত্ব। Team-এর কে কী দেখবে বা বদলাবে, তা account-এর Owner ঠিক করেন।
- প্রতিটা business-এর জন্য একটা আলাদা account; তার হিসাব আলাদা database-এ থাকে।
- ১৮ বছরের কম বয়সী কেউ নিজে account খুলতে পারবেন না।
Trial আর plan
- নতুন account-এ 3 দিনের free trial — কোনো card লাগে না।
- Trial-এর পর চালাতে হলে একটা plan-এর টাকা দিতে হয়, মাসিক বা বাৎসরিক। দাম আর কোন plan-এ কী আছে, তা https://one.klokads.com-এ লেখা।
- টাকা দেওয়া যায় bKash, Nagad, Rocket, bank transfer, অথবা SSLCommerz-এর মাধ্যমে card আর mobile banking-এ।
- আমরা নিজে থেকে কোনো টাকা কাটি না; প্রতিবার আপনি নিজে renew করেন।
- মেয়াদ শেষ হলে কয়েক দিন grace থাকে। তারপর account বন্ধ হয়, কিন্তু হিসাব মোছা হয় না — টাকা দিলেই আবার খোলে।
- দাম বদলালে আগে জানানো হবে; যে মেয়াদের টাকা দেওয়া হয়ে গেছে, তার দাম বদলায় না।
- টাকা ফেরতের নিয়ম Refund policy-তে লেখা আছে।
Facebook / Meta
- আপনি নিজে Facebook login করে যে ad account যুক্ত করেন, KlokOne শুধু সেগুলোর campaign, খরচ আর অবস্থা পড়ে, আর আপনার বা আপনার team-এর হুকুমে campaign চালু/বন্ধ বা budget বদলায়।
- Meta-র নিয়ম মেনে ad চালানো আপনার দায়িত্ব। Meta কোনো account বা ad বন্ধ করলে, বা তাদের নিয়ম বদলালে, তার দায় KlokOne-এর নয়।
যা করা যাবে না
- অনুমতি ছাড়া অন্য কারো account-এ ঢোকা, system ভাঙার চেষ্টা করা বা অস্বাভাবিক চাপ দেওয়া।
- বেআইনি কাজ, প্রতারণা, বা কারো তথ্য অনুমতি ছাড়া রাখা ও ছড়ানো।
- KlokOne copy করা, খুলে দেখা বা আবার বিক্রি করা।
এমন কিছু হলে আমরা সতর্ক করে বা সরাসরি account বন্ধ করতে পারি।
আপনার তথ্য
আপনার খাতার সব তথ্য আপনার। আমরা কোন তথ্য রাখি আর কীভাবে ব্যবহার করি, তা Privacy policy-তে আছে। যেকোনো সময় report Excel-এ নামিয়ে নিতে পারেন।
Service আর দায়
আমরা service সবসময় চালু রাখতে আর প্রতি রাতে backup নিতে চেষ্টা করি। তবু internet, server বা Meta-র সমস্যায় মাঝে মাঝে থামতে পারে। KlokOne একটা হিসাবের tool — আপনার business-এর হিসাব ঠিক আছে কিনা মিলিয়ে দেখা আপনার দায়িত্ব। কোনো ক্ষতির জন্য আমাদের দায় সর্বোচ্চ শেষ ১২ মাসে আপনার দেওয়া plan-এর টাকা পর্যন্ত।
শর্ত বদল
এই শর্ত বদলালে এই page-এ নতুন তারিখসহ দেওয়া হবে; বড় বদল হলে email বা খাতার ভেতরে জানানো হবে।
আইন
এই শর্ত বাংলাদেশের আইন অনুযায়ী চলবে।
যোগাযোগ
- KlokOne
- Email: receipts@klokads.com
KlokOne · ব্যবহারের শর্ত · Privacy policy · Refund policy · তথ্য মুছে ফেলা ·