Refund policy
এক নজরে
আমরা চাই আপনি দেখে-বুঝে টাকা দিন। তাই আগে 3 দিন free চালিয়ে দেখার সুযোগ, আর তারপরও নিয়ম সহজ আর ন্যায্য।
Free trial
Trial-এ কোনো টাকা লাগে না, card-ও না। Trial শেষে plan না নিলে কিছু কাটা হয় না।
প্রথম payment — ৭ দিনের মধ্যে পুরো টাকা ফেরত
প্রথমবার কোনো plan কিনে (মাসিক বা বাৎসরিক) ৭ দিনের মধ্যে ফেরত চাইলে পুরো টাকা ফেরত দেওয়া হবে, কোনো প্রশ্ন ছাড়াই।
মাসিক plan
- যে মাস শুরু হয়ে গেছে, তার টাকা ফেরত হয় না (প্রথম payment-এর ৭ দিন ছাড়া)।
- আমরা নিজে থেকে টাকা কাটি না — পরের মাসে না চাইলে শুধু renew করবেন না।
বাৎসরিক plan
৭ দিন পার হলে ফেরত চাইলে: দেওয়া টাকা থেকে যতগুলো মাস চলেছে (শুরু হওয়া মাস পুরো ধরে), তার মাসিক দাম বাদ দিয়ে বাকিটা ফেরত দেওয়া হবে।
Add-on
নতুন add-on কেনার ৭ দিনের মধ্যে ফেরত চাইলে পুরো টাকা। তারপর চলমান মাসের টাকা ফেরত হয় না।
সবসময় পুরো ফেরত
- ভুলে দুইবার বা বেশি টাকা দিলে, বাড়তি টাকা।
- টাকা কেটেছে কিন্তু plan চালু হয়নি, আর আমরা চালু করতে পারিনি।
আমাদের দিক থেকে টানা অনেক সময় service বন্ধ থাকলে, সেই দিনগুলো আপনার মেয়াদে যোগ করে দেওয়া হবে।
ফেরত হয় না
- নিয়ম ভাঙার কারণে (Terms দেখুন) আমরা account বন্ধ করলে।
- Coupon বা referral-এর free দিনের জন্য।
কীভাবে চাইবেন
কবে আর কীভাবে পাবেন
- ৩ কর্মদিবসের মধ্যে উত্তর; approve হলে ৭ কর্মদিবসের মধ্যে টাকা পাঠানো হয়।
- যে মাধ্যমে দিয়েছিলেন, সেখানেই ফেরত: bKash/Nagad/Rocket নম্বরে, bank-এ, অথবা card/SSLCommerz-এ দিলে SSLCommerz-এর মাধ্যমে।
- Card-এ ফেরত আপনার bank-এর নিয়মে account-এ পৌঁছাতে আরও ৭–১০ কর্মদিবস লাগতে পারে।
- ফেরতের পর সেই plan বা add-on বন্ধ হয়ে যায়; আপনার হিসাব থাকে।
যোগাযোগ
- KlokOne
- Email: receipts@klokads.com
KlokOne · ব্যবহারের শর্ত · Privacy policy · Refund policy · তথ্য মুছে ফেলা ·